BAF SEMC Events
  •   17 Jan 2026
  •   BAF SEMC

আন্তঃহাউস বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬

বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ (BAF SEMC)-এ ৩০ জুলাই ২০২৬ এবং ২ আগস্ট ২০২৬ তারিখে সফলভাবে আন্তঃহাউস বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়। SEMC বাংলা ডিবেট ক্লাব-এর আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চারটি হাউস—মার্স, ভেনাস, মার্কারি ও জুপিটার—উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন, বাগ্মিতা, আত্মবিশ্বাস এবং দলগত সমন্বয়ের চমৎকার দক্ষতার পরিচয় দেয়। এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, কার্যকর যোগাযোগ দক্ষতা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Message sent successfully!