- 30 Jul 2026
- BAF SEMC
জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বিজ্ঞপ্তি
জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জুলাই গণঅভ্যুত্থান-২০২৬ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।
তারিখ: ০২ আগস্ট ২০২৬ (রবিবার)
সময়: ১ম ও ২য় পিরিয়ড
স্থান: আর্ট ক্লাব, ৫ম তলা, এ-লেভেল ভবন
প্রতিযোগিতার বিভাগ ও বিষয়
ক বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি
বিষয়: আমার চোখে জুলাই
খ বিভাগ: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি
বিষয়: জুলাইয়ের চেতনা
গ বিভাগ: নবম থেকে দশম শ্রেণি
বিষয়: বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন
নির্দেশনা
* প্রতিযোগীদের নিজ নিজ আর্ট কপি এবং প্রয়োজনীয় আঁকার উপকরণ (রং, পেন্সিল, ইরেজার, ব্রাশ ইত্যাদি) সঙ্গে আনতে হবে।
* প্রতিযোগিতা আর্ট ক্লাব, ৫ম তলা, এ-লেভেল ভবনে অনুষ্ঠিত হবে।
* নির্ধারিত সময়ের মধ্যে চিত্রকর্ম সম্পন্ন করতে হবে।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
অধ্যক্ষ
বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ









